গ্রাহক সন্তুষ্টিই Rupsaj-এর প্রথম অগ্রাধিকার। যদি আপনার প্রাপ্ত পণ্যে কোনো সমস্যা থাকে, তবে আমাদের নির্দিষ্ট নিয়মের আওতায় পণ্য রিটার্ন বা এক্সচেঞ্জ করতে পারবেন।
রিটার্ন বা রিপ্লেসমেন্টের গ্রহণযোগ্য কারণসমূহ:
১. আপনি যে পণ্য অর্ডার করেছেন তার পরিবর্তে ভুল কোনো পণ্য পেয়ে থাকলে। ২. পণ্যটির প্যাকেজিং ভাঙা, লিক করা বা ক্ষতিগ্রস্ত অবস্থায় পেয়ে থাকলে। ৩. পণ্যটির মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকলে।
যেসব ক্ষেত্রে রিটার্ন গ্রহণযোগ্য নয়:
কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কিত হওয়ায় পণ্য ব্যবহারের পর বা সিল/প্যাকেট খোলার পর কোনো রিটার্ন নেওয়া হয় না।
মনের পরিবর্তনজনিত কারণে (Change of mind) রিটার্ন প্রযোজ্য নয়।
রিটার্ন প্রসেসের নিয়মাবলী:
১. পার্সেল ডেলিভারি নেওয়ার সময় অবশ্যই ডেলিভারিম্যানের সামনে চেক করে গ্রহণ করবেন। ২. আনবক্সিং ভিডিও (Unboxing Video): পার্সেল খোলার শুরু থেকে শেষ পর্যন্ত একটি নিরবচ্ছিন্ন ভিডিও ধারণ করা বাধ্যতামূলক। ভুল বা ভাঙা পণ্যের অভিযোগ নিষ্পত্তির জন্য এই ভিডিও প্রমাণ হিসেবে দাখিল করতে হবে। ৩. পার্সেল পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আমাদের হেল্পলাইন বা ফেসবুক/হোয়াটসঅ্যাপে আনবক্সিং ভিডিও ও ইনভয়েস সহ অভিযোগ জানাতে হবে।
রিফান্ড পলিসি:
রিটার্নকৃত পণ্য আমাদের ওয়্যারহাউসে পৌঁছানোর পর তা পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
অভিযোগ সঠিক প্রমাণিত হলে ৩ থেকে ৭ কার্যদিবসের মধ্যে আপনার বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ডের টাকা ফেরত দেওয়া হবে।
যদি কাস্টমারের ভুলের কারণে পণ্য রিটার্ন হয়, তবে ডেলিভারি চার্জ রিফান্ডযোগ্য হবে না।